রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

ছোট বোনকে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

গেজেট ডেস্ক 

ঈদুল ফিতরে গণভবনে গিয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছ বিনিময় করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোটবোন শেখ রেহানা।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা থেকে গণভবনে এ শুভেচ্ছা বিনিময় শুরু করেন শেখ হাসিনা। এর আগে ঈদুল ফিতর উপলক্ষে এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

ওই শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয় পরিজন পাড়া-প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদে আনন্দ ভাগাভাগি করে নিই। ঈদুল ফিতরে আমাদের সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন