রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

সাভারে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

গেজেট ডেস্ক 

সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বাইপাইল এলাকার ওই ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডিইপিজেড ও ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মর্কতা প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর আড়াইটার দিকে বাইপাইল এলাকার ওই ঝুটের গোডাউনে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আধাঘণ্টার চেষ্টায় দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন