খুলনাসহ ৫ সিটি নির্বাচনে আ’লীগের মনোনয়নপ্রত্যাশী ৪১ জন

গেজেট ডেস্ক

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শেষ হয়েছে। গত রোববার (৯ এপ্রিল) হয়ে আজ বুধবার (১২ এপ্রিল) মনোনয়ন ফরম বিতরণ শেষ হয়।

বুধবার (১২ এপ্রিল) মনোনয়ন ফরম বিতরণের চতুর্থ ও শেষ দিন পর্যন্ত গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট- এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৭ জন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩ জন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৪ জন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৭ জন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নিম্নে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের তালিকা দেওয়া হলো :

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন