মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসছে সন্ধ্যায়

গেজেট ডেস্ক

১৪৪৪ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন বিষয়টি জানিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এদিকে দেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬০২-৪১০৫০৯১৭
ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭০২-৯৫৫৫৯৫১




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন