মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

দেশে বাড়ানো হলো স্বর্ণের দাম

গেজেট ডেস্ক

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানায়। বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৮ হাজার ৫৩০ টাকা, যা আগে ৭৭ হাজার ২১৬ টাকায় বিক্রি হয়েছে। এই মানের স্বর্ণের দাম ভরিতে বাড়ল এক হাজার ৩১৪ টাকা।

বাজুস জানায়, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ৭৪ হাজার ৯৭৩ টাকা, যা আগে ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। ভরিতে এই মানের স্বর্ণের দাম বাড়ছে এক হাজার ২৫৭ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৪ হাজার ২৪৬ টাকা, যা আগে ছিল ৬৩ হাজার ২১৮ টাকা। এ মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে এক হাজার ২৮ টাকা। এর আগে দেশের বাজারে ১৭ জুলাই স্বর্ণের দাম কমে।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন