বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩
হতাশ না হয়ে সাশ্রয়ী-মিতব্যায়ী হওয়ার পরামর্শ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কুফল সারা বিশ্ব ভোগ করছে : প্রধানমন্ত্রী

গে‌জেট ডেস্ক

ফাইল ছবি
ফাইল ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর দেয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞার ফল সারা বিশ্ব ভোগ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে শনিবার তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার পর আরেকটা আঘাত ইউক্রেন যুদ্ধ। এরপর আসে আমেরিকার নিষেধাজ্ঞা। সুইফট বন্ধ করে দেয়া। এর ফলে শুধু আমরাই না অনেক উন্নত দেশ ভুক্তভোগী। আমাদের খাদ্য-জ্বালানি কেনা বাধাগ্রস্থ হচ্ছে। শুধু আমরা না সবাই দুর্বিসহ অবস্থায় পড়েছে।

‘একজনকে শিক্ষা দিতে দেয়া নিষেধাজ্ঞায় সবাই এখন সে শিক্ষা ভোগ করছে। সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশেই শুধু মূল্যস্ফীতি নয়, সব উন্নত দেশগুলোতেই বেড়েছে। বিদ্যুৎ সাশ্রয় শুধু আমরা করছি না, উন্নত দেশগুলোও করছে।’

কঠিন এ পরিস্থিতিতে হতাশ না হতে সরকারি কর্মকর্তাদের আহ্বান জানান সরকার প্রধান। তিনি বলেন, ‘আমাদের সাশ্রয়ী ও মিতব্যায়ী হতে হবে। যার যা বলার বলে যাক। আত্মবিশ্বাস থাকতে হবে আমরা সঠিক পথে আছি কি না। কে কি বললো, বেশি নজর দিতে হবে না।

‘কেউ বিভ্রান্ত বা হতাশ যেন না হন সে বিষয়ে সচেতন থাকবেন। যখন যে অবস্থা তার সঙ্গে মানিয়ে নিয়েই চলতে হবে।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন