মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

বরিশালে মিনিবাসের চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

গে‌জেট ডেস্ক

বরিশালের বাকেরগঞ্জে মিনিবাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের হেলিপ্যাড এলাকায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন।

তিনি বলেন, ‘মিনিবাসটি পটুয়াখালি থেকে বরিশালের দিকে যাচ্ছিল। ইজিবাইকে চালকসহ ৭জন ছিলেন। তাদের মধ্যে নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আরও বিস্তারিত জানা যাবে।’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন