মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

খুন নয়, আত্মহত্যা করেন ডিবিসি প্রডিউসার বারি : ডিবি

গেজেট ডেস্ক

ডিবিসি প্রডিউসার আব্দুল বারী নিজের গলা ছুরি দিয়ে কেটে আত্নহত্যা করেছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশিদ। ডিবির তদন্ত শেষে একথা জানান তিনি।

শনিবার (১৬ জুলাই) সকালে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, মামলার তদন্ত করতে গিয়ে প্রাপ্ত বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, একটি দোকান থেকে নিহত বারী নিজেই ছুরি কিনেছেন। তিনি বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেছেন। পরে গুলশানে গিয়ে আত্মহত্যা করেছেন। মানসিক অবসাদ থেকেই আত্নহত্যা করেছেন বলে জানান তিনি।

প্রোডিউসার আব্দুল বারীর মরদেহ উদ্ধারের ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মো. আব্দুল আলীম। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগকে। লাশ উদ্ধারের এক মাস আট দিনের মাথায় এ তথ্য জানাল গোয়েন্দা পুলিশ।

এর আগে গত ৮ জুন হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টাদিকের সড়কে তার মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশকে। পরে জানা যায় মরদেহটি ডিবিসির প্রডিউসিার আব্দুল বারীর। মরদেহ উদ্ধার করে সহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

 

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন