মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

টাঙ্গাইল ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

‌গেজেট ডেস্ক

টাঙ্গাই‌লের মির্জাপু‌রে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় চারজন ও বগুড়ার কাহালুতে প্রাইভেটকার-পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পৃথক দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

টাঙ্গাই‌লের দুর্ঘটনাটি শনিবার (১৬ জুলাই) ভোররা‌তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘ‌টে। এ‌ সময় আরও ৯ জন আহত হ‌য়ে‌ছেন। তাৎক্ষণিকভাবে হতাহ‌তদের প‌রিচয় পাওয়া যায়‌নি। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকাগামী দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প‌রে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় আ‌রও একজ‌নের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে বগুড়ার দুর্ঘটনাটি শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে কাহালুত উপজেলার দরগাহাট এলাকায় ঘটে।এসময় প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আরও দুজন আহত হয়েছেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানাতে পারেননি তিনি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন