মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

গেজেট ডেস্ক

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সাঁথিয়ার পাথাইল হাটে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় মোটরসাইকেল পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার জালাপুর গ্রামের রুস্তম আলীর ছেলে জুয়েল ( ৩০), রবি চানের ছেলে সুরুজ্জামান (৩৯) এবং তাদের চাচা মতিন (৬০)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার বিকেল ৫ টার দিকে একই পরিবারের ৩ জন শাহজাদপুরের দিকে যাচ্ছিল। ছোট পাথাইল হাটে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে তারা। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মতিন মারা যান। পরে স্থানীয়রা অন্যদের উদ্ধার করে এনায়েতপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাঁথিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

 

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন