মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

আট রাষ্ট্রদূত-হাইক‌মিশনারকে সচিব পদমর্যাদায় পদোন্নতি

গে‌জেট ডেস্ক

পররাষ্ট্র ক্যাডারের অতিরিক্ত সচিব মর্যাদায় বি‌দে‌শে বাংলা‌দে‌শের হ‌য়ে দা‌য়িত্ব পালন করা আট রাষ্ট্রদূত ও হাইক‌মিশনার‌কে সচিব পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হ‌য়ে‌ছে।

বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক‌টি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপ‌নে বলা হয়, বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর/গ্রেড-এ রাষ্ট্রদূত পদে আট জনকে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতি পাওয়া রাষ্ট্রদূতেরা হ‌লেন—মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম, মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার গোলাম সারোয়ার, যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, পাকিস্তানে নিযুক্ত হাইকমিশনার রুহুল আলম সিদ্দিকী, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান (তিনি ভারতের হাইকমিশনার হিসেবে এরই মধ্যে নিয়োগ পেয়েছেন, তবে এখনও যোগদান করেননি), অস্ট্রিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত, ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. শামীম আহসান এবং পোল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন