রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

খুলেছে অফিস-আদালত, নেই কর্মব্যস্ততা

গে‌জেট ডেস্ক

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ মঙ্গলবার অফিস-আদালত ও ব্যাংক-বিমা খুলেছে। গত রোববার সারা দেশে উদ্‌যাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষ্যে দেশে ৯, ১০ ও ১১ জুলাই সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এ ছাড়া ঈদের ছুটির আগের দিন ছিল শুক্রবার, সাপ্তাহিক ছুটি। তাই, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হয় গতকাল সোমবার। সে ছুটি শেষে আজ খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।

এদিকে, আগেও দেখা গেছে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিস পাড়ায় তেমন কর্মব্যস্ততা থাকে না। এবারও তার ব্যতিক্রম হয়নি। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত ছিলেন। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয়নি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন