বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গোপালগঞ্জের রাগদী ব্রীজ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

গে‌জেট ডেস্ক

গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। শনিবার (২ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাগদী ব্রীজের কাছ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহম্মেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পযর্ন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি হামিদ উদ্দিন আহম্মেদ জানান, সকাল ১১টার দিকে স্থানীয়রা মহাসড়কের রাগদী ব্রীজের কাছে ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে রাতে সড়ক পারাপারের সময় কোন গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন