বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনায় আহত ২ যুবকের মৃত্যু

গে‌জেট ডেস্ক

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবক মারা গেছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‌দুর্ঘটনায় গুরুতর আহত ওই দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেছেন বলে শুনেছি।

এর আগে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে ওই দুই যুবক গুরুতর আহত হন।

পদ্মা সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন