রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

বিএনপি ক্ষমতায় গিয়ে পদ্মা সেতুর কাজ বন্ধ করেছিল : প্রধানমন্ত্রী

গেজেট ডেস্ক

বিএনপি ক্ষমতায় গিয়ে পদ্মা সেতুর কাজ বন্ধ করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন শুরু হয়।

স্বপ্নের পদ্মা সেতু আগামী ২৫ জুনই উদ্বোধন হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এব্যাপারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি বন্যা কবলিত এলাকার জনসাধারণকে আশ্বাস দিতে চাই, সরকার আপনাদের পাশে আছে। মানুষের ভোগান্তি লাঘবে আমরা সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন