সুনামগঞ্জের পর বিদ্যুৎ বি‌চ্ছিন্ন সিলেট

গেজেট ডেস্ক

সিলেট কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রে বন্যার পানি উঠে যাওয়ায় পুরো সিলেট ও সুনামগঞ্জ জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বিদ্যুৎ বিভাগের সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পানি উঠে যাওয়ায় আপাতত উপকেন্দ্রটি বন্ধ করা হয়েছে। আমরা চেষ্টা করছি পানি সেচে দ্রুততম সময়ের মধ্যে এটি আবার চালু করতে।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন