মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

দ্রুত করোনার বুস্টার ডোজ গ্রহণের আহবান স্বাস্থ্যমন্ত্রীর

গেজেট ডেস্ক

যারা এখনো করোনার বুস্টার ডোজ নেননি তাদেরকে শিগগিরই নিয়ে নিতে বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৬ জুন) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের দেশে করোনা কিছুটা হলেও বাড়তি, আশপাশের দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে। বুস্টার ডোজ যারা নিয়েছেন তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা আহ্বান জানাব, যারা এখনো নেননি শিগগিরই বুস্টার নিয়ে নিন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন