খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি : তথ্যমন্ত্রী

গেজেট ডেস্ক

বিএনপি নেতারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ, তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন এ প্রার্থনা করছি। বিএনপি মনে হয় না চায় তিনি সুস্থ হোন। তিনি অসুস্থ থাকলে তাদের রাজনীতি করতে সুবিধা হয়।’

সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘আজকে দেখলাম দলটির এক নেতা যেভাবে বক্তৃতা করছেন, বলছেন খালেদা জিয়া কাতরাচ্ছেন, আমার মনে হলো তিনিই কাতরাচ্ছেন। আসলে ওনারা চান না খালেদা জিয়া সুস্থ হোক। আমাদের চিকিৎসকরা আগেও ওনাকে মেধা ও যোগ্যতা দিয়ে সুস্থ করে তুলেছেন। আগে তিনি যেমন অসুস্থ্ ছিলেন এবারের অসুস্থতা তেমন নয়, আগের চেয়ে ভালো অবস্থায় তিনি আছেন।’

 

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন