সরকার অনুমতি দিলে খা‌লেদা জিয়া‌কে বিদেশে নেওয়ার প্রস্তুতি : ডা. জাহিদ

গে‌জেট ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হার্ট অ্যাটাক করেছেন, তাঁর এনজিওগ্রাম করা হয়েছে। মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকার অনুমতি দিলে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (১১ জুন) সকাল ৯টার দিকে সংবাদমাধ্যমেকে তিনি এ তথ্য জানান।

শুক্রবার (১০ জুন) রাত ৩টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা হাসপাতালে ছিলেন।

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির বিষয়ে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন