রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

সিলেটগামী চলন্ত ট্রেনের বগিতে আগুন

গে‌জেট ডেস্ক

মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। কমলগঞ্জের শমসেরনগরের বিমানঘাঁটি এলাকায় শনিবার দুপুর ১টার দিকে ট্রেনের এসি বগিতে আগুন লাগে।

সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন।

তিনি বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। এ ঘটনায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে। ঘটনাস্থলে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসেছে। আশপাশ থেকে আরও ইউনিট ডাকা হয়েছে।

ট্রেনের যাত্রী সুখেন দাশ প্লাবন বলেন, ‘আমি ট্রেনের এসি বগিতে বসেছিলাম। হঠাৎ ধোঁয়া ছড়িয়ে পড়ে। সামনে এগিয়ে দেখতে পাই আগুন ধরে গেছে। পরে আমরা টিটিকে জানালে তিনি ট্রেন থামানোর উদ্যোগ নেন৷ এখন পর্যন্ত ট্রেনের তিনটি বগি আগুনে পুড়েছে। অক্ষত বগিগুলোকে আগুন লাগা বগি থেকে আলাদা করা হয়েছে৷’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন