বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গোপালগঞ্জে নদীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে বজ্রপাতে শহিদ মোল্যা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ার বাজারে এ ঘটনা ঘটে।

হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সী মকিদুজ্জামান বজ্রপাতে নিহত হবার বিষযটি নিশ্চিত করেছেন।

নিহত কৃষক শহিদ মোল্যার বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে।

হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সী মকিদুজ্জামান জানান, শহিদ মোল্যা নৌকায় করে ধান ভাঙ্গাতে ভেড়ার বাজারে আসেন। এসময় বৃষ্টি শুরু হলে তিনি নদীতে নৌকা বৃষ্টির পানিতে ডুবে গেছে কিনা দেখতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

এসময় বজ্রপাতে অপর একজন আহত হন। আহতকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন