রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

কিশোরগঞ্জের ইটনা নদীতে নৌকাডুবি, নারীর মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

ফাইল ছবি
ফাইল ছবি

কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে নৌকাডুবিতে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

উপজেলার এলংজুরী বাজার ঘাটের পাশে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

৫০ বছর বয়সী ওই নারীর নাম জানা যায়নি, তবে তার বাড়ি মিঠামইনের চড়পাড়ায়। নিখোঁজ শিশুর বয়স আড়াই বছর। তার বাড়ি ইটনার চরপাড়ায়।

তথ্য নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা।

তিনি জানান, সকাল ৮ টার দিকে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চরপাড়া থেকে চামড়াবন্দরের উদ্দেশ্য রওনা দেয় নৌকাটি। সকাল সাড়ে ৯টার দিকে ইটনার এলংজুরী বাজারঘাটের পাশে পৌঁছালে ঘুরাতে গিয়ে এটি ডুবে যায়। পরে সব যাত্রী নৌকা থেকে বের হয়ে সাঁতরিয়ে তীরে উঠলেও এই নারী ও একটি শিশু তা করতে পারেনি। উদ্ধার কার্যক্রম চলছে। পরে আরও বিস্তারিত জানা যাবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন