রানীশংকৈলে আবারও নীলগাই জবাই

গে‌জেট ডেস্ক

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উদ্ধারের পর একটি নীলগাই জবাই করে দিয়েছে গ্রামবাসী। উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মণ্ডলপাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মাত্র খবর পেলাম গ্রামবাসী একটি নীলগাই উদ্ধার করেছিল। এটি অসুস্থ থাকায় জবাই দিয়েছে বলে জেনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’

সুমন নামের স্থানীয় এক যুবক বলেন, ‘নীলগাইটি এলাকায় ঘোরাফেরা করছিল। এটি নাকি অসুস্থ ছিল। তাই এলাকার মানুষ জবাই দিয়ে চেয়ারম্যানকে খবর দিয়েছে।’

ইউএনও সোহেল সুলতান জুলকার নাঈন কবির স্টীভ বলেন, ‘নীলগাইটি জবাই দেয়া ঠিক হয়নি। তবে গ্রামের মানুষের বক্তব্য গাইটি অসুস্থ ছিল। বন বিভাগের লোক সেখানে পাঠানো হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন