শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

শ্রীলংকায় বাংলাদেশ হাইকমিশনের হটলাইন চালু

গে‌জেট ডেস্ক

শ্রীলংকায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে দেশটিতে বাংলাদেশ হাইকমিশন। বুধবার শ্রীলংকায় বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, যে কোনো জরুরি পরিস্থিতিতে শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ হাইকমিশনের ০৭৪ ২১৫ ৮৭৫০, ০৭১ ২৪০ ৬৩১৩ এই নম্বরে যোগাযোগ করতে পারবে।

শ্রীলংকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ দেশটিতে ভ্রমণে তাদের নাগরিকদের সতর্ক করেছে।

বাংলাদেশ এখনও কোনো সতর্কতা জারি না করলেও হটলাইন চালু করছে, যাতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা সেখানে সমস্যার সম্মুখীন হলে হাইকমিশন দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে পারে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন