সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

ফতুল্লায় শিশু ও নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ

গেজেট ডেস্ক

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় গ্যাসের লাইন লিকেজ হয়ে শিশু ও নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। পাইলট স্কুল এলাকায় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আলম হোসেন।

তিনি জানান, ভবনের পাশ দিয়ে যাওয়া গ্যাসের লাইন লিকেজ হয়ে নিচতলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। এতে একই পরিবারের ওই চারজন দগ্ধ হন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন