বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কুমিল্লায় আওয়ামী লীগ-এলডিপির সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ

গে‌জেট ডেস্ক

কুমিল্লায় চান্দিনায় উপজেলায় আওয়ামী লীগ ও এলডিপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে গোলাগুলিতে দুজন বিদ্ধ হয়েছেন।

সোমবার (৯ মে) বেলা ৩টায় জেলার চান্দিনা উপজেলায় এ ঘটনা ঘটে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগ এবং এলডিপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের ছোড়া গুলিতে দুজন বিদ্ধ। এ সময় ঘটনাস্থল থেকে ড. রেদোয়ানকে আটক করে পুলিশ। এদিকে ড. রেদোয়ান গ্রেপ্তারের ঘটনায় চান্দিনা থানা ঘিরে রেখেছে এলডিপি নেতাকর্মীরা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন