শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

নয় ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম রেল পথ

গে‌জেট ডেস্ক

নয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৯ মে) দুপুর সোয়া ১টার দিকে উদ্ধার কাজ শেষে ঢাকা-চট্টগ্রামে রুটে ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার রেলওয়ে পথ কর্মকর্তা মো. লেয়াকত আলী।

সোমবার (৯ মে) ভোরে ৪টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

মো. লেয়াকত আলী আরও বলেন, সকালে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধাকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে টানা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করে। এতে দুপুর সোয়া ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ ছাড়া এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য দুর্ঘটনার কারণে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে, কুমিল্লা স্টেশনে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ও শশিদল স্টেশনে তূর্ণা নিশীথা এক্সপ্রেস আটকা পড়েছিল।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন