শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত জেলা প‌রিষদের প্রশাসকদের শ্রদ্ধা

গে‌জেট ডেস্ক

ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের ৬১ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকরা।

সকালে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের আহ্বায়ক ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন এবং বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের সদস্য সচিব ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ এর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় ফোরামের অন্যান্য সদস্য দেশের বিভিন্ন জেলা পরিষদের প্রশাসকরা উপস্থিত ছিলেন। পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন সবাই।

গত ২৭ এপ্রিল পাবর্ত্য তিন জেলা ব্যতীত দেশের ৬১ জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদের জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন