সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

উত্তরায় প্রাইভেট কারের ধাক্কায় সিএনজির চালকসহ নিহত ২

গেজেট ডেস্ক

রাজধানীর উত্তরায় সিএনজি-চালিত অটোরিকশাতে প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশার চালক ও এক যাত্রীসহ মোট দুই জন নিহত হয়েছেন।

নিহত দুই জনের নাম এখনও জানাতে পারেনি পুলিশ। বুলবুল আহম্মেদ নামের ওই প্রাইভেট কার চালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উত্তরা সিঙ্গারের মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একটা প্রাইভেট কার একটা অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক ও সিএনজিতে থাকা একজন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে সেখানে তারা মারা যান।’

মরদেহ এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিহত যাত্রীর পরিবার উত্তরা পশ্চিম থানায় এসেছে। তারা মামলার প্রস্তুতি নিচ্ছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন