শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

পিরোজপুরে অস্ত্রের মুখে তুলে নিয়ে গৃহবধূকে ’দলবেঁধে ধর্ষণ’

গেজেট ডেস্ক

পিরোজপুর সদর উপজেলায় অস্ত্রের মুখে তুলে নিয়ে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

উপজেলার একটি গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান।

পিরোজপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ (১৮) শনিবার সাংবাদিকদের বলেন, তার স্বামী ঢাকায় চাকরি করেন। এ জন্য তিনি তার বাবার বাড়িতে থাকেন। কয়েকদিন ধরে কুমিরমারা-বেকুটিয়া ফেরিঘাট এলাকার মাঈনুল নানা প্রলোভন ও উত্ত্যক্ত করে আসছিলেন। তিনি তাতে সাড়া দেননি।

শুক্রবার রাতে গৃহবধূর বাবা ঘরের বাইরে ছিলেন। তখন মাঈনুল ও তার কয়েকজন সহযোগী অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। পরে পাশের একটি বাগানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এক সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। ভোরে জ্ঞান ফেরার পর তার চিৎকার ও কান্না শুনে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে।

ওসি মাসুদুজ্জামান বলেন, গৃহবধূকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন