শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

ময়লার পলিথিনে ৮ কেজি সোনার বার

গে‌জেট ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে ময়লার পলিথিনের মধ্যে থাকা ৮ কেজি ১২০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।

শনিবার শারজাহ থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট ঢাকায় আসে।

সেখানে ময়লা ফেলার পলিথিন থেকে সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন