সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

‘অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ মিথ্যা নয়, অস্বীকার করছি না’

গে‌জেট ডেস্ক

সড়কের অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার কাছে মনে হয় এবার ঈদ সবার ভালোভাবে কাটবে।

শনিবার (৩০ এপ্রিল) সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মহাখালী ও গাবতলী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ মিথ্যা নয়, আমি অভিযোগ অস্বীকার করছি না। আমরা কিছু পরিবহনকে জরিমানা করেছি। আমাদের ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তাদের বলবো, এ বিষয়টি আরও বেশি করে নজর দেওয়ার জন্য।

এসময় সড়ক পরিবহন ও পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন