শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজনের মৃত্যু

গেজেট ডেস্ক

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

বুধবার(২৭ এপ্রিল) সকাল ৯ টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংসা গ্রামের নুর ইসলামের ছেল মাহমুদুল (৩০) ও একই এলাকার তানিবর গ্রামের শরাফত আলীর স্ত্রী অনুফা খাতুন (৫০)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সকালে ময়মনসিংহগামী একটি সংবাদপত্রবাহী মাইক্রোবাস ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা মোড় নামকস্থানে আসতেই বিপরিত দিক আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মারা যায় মাইক্রোবাসের দুই যাত্রী। এই ঘটনায় আহত হয় আরও ৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায় গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন