শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন গোপালগঞ্জের ৬১২ পরিবার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে গোপালগঞ্জের ৬১২ টি পরিবার দুই শতাংশ জমির মলিকানাসহ একটি সেমি পাকা ঘর পেয়েছেন।

মঙ্গলবার(২৬ এপ্রিল) সকাল ১১ টায় গোপালগঞ্জ পৌরপার্কে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ জেলার ৬১২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেয়া হয়।

ভিডিও কন্ফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তার প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসক শাহিদা সুরতানার হাত থেকে জমির দলিল ও ঘরের চাবি বুঝে নেন এসব পরিবার।

এসময় পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা, অতিরিক্ত জেলা প্রশাসক(সাবর্কি) মোঃ রাশেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ ওসমান গনি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দীন, সহকারী কমিশনার (ভুমি) মিলন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন