শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

বিশ্বনাথে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে খুন

গে‌জেট ডেস্ক

সিলেটের বিশ্বনাথে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত আব্দুল বাছিতের বাড়ি বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের টেংরা গ্রামে। তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর অনুসারী ছিলেন।

বাড়ির পাশের সড়কে শুক্রবার রাত ১টার দিকে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বজনদের বরাতে তিনি জানান, বাড়ির সামনের সড়ক দিয়ে গাড়ি প্রবেশ করানো নিয়ে প্রতিবেশী সুমন আহমদের সঙ্গে তার কথাকাটি হয়। একপর্যায়ে বাছিরকে ছুরিকাঘাত করেন সুমন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

বাছিত বিশ্বনাথ কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানান তার স্বজন সাইফুল ইসলাম।

ওসি জানান, ময়না তদন্তের জন্য বাছিতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান চালাচ্ছে।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, ‘বিশ্বনাথ কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই। তবে বাছিত ছাত্রলীগ করতেন বলে শুনেছি।’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন