ভাসানচর উপকূলে জাহাজ ডুবি, নিখোঁজ ১২

গেজেট ডেস্ক

বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটারেজ জাহাজ ডুবে ১২ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমার শনিবার দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিকেল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে এ জাহাজটি ডুবেছে। ঠিক কখন এটি ডুবে গেছে তার সঠিক তথ্য নেই।

তবে জাহাজটিতে থাকা নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে নৌবাহিনীর একটি জাহাজ। কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।’

খুলনা গেজেট/এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন