পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা

গে‌জেট ডেস্ক

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী মিয়া মুহাম্মদ শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী এ অঞ্চলের দেশগুলো যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, তা নিরসনে নিজেদের অভিন্ন স্বার্থে সবগুলো দেশকে অবশ্যই একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পিটিআই’র চেয়ারম্যান ইমরান খান পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পরদিন গত সোমবার ১৭৪ ভোট পেয়ে বিরোধীদলীয় প্রার্থী শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন