শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন জামিনে মুক্ত

গে‌জেট ডেস্ক

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন জামিনে মুক্ত হয়েছেন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সন্ধ্যায় তিনি মুক্তি পেয়েছেন।

কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

টাকা নিয়ে সঠিক সময়ে পণ্য না দেয়ার অভিযোগ এনে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গত বছরের ১৬ সেপ্টেম্বর মামলা করেন এক গ্রাহক।

সে মামলায় সে দিনই বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযান শেষে রাসেল ও তার স্ত্রী শামীমাকে গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একাধিক মামলা করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। তাদের একাধিকবার রিমান্ডেও নেয়া হয়।

তারপর থেকেই কারাগারে ছিলেন শামীমা নাসরিন। বুধবার জামিনে মুক্ত হয়েছেন তিনি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন