বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ধলেশ্বরী নদী থেকে দুই তরুণের মরদেহ উদ্ধার

গে‌জেট ডেস্ক

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সদর উপজেলার নয়াগাঁও এলাকায় নদী থেকে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ওই দুই তরুণ হলেন ১৮ বছরের আলমগীর হোসেন ও ১৭ বছরের রিয়াম।

তথ্য নিশ্চিত করে মুক্তারপুর নৌ-ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘নদীতে দুটি মরদেহ ভাসছে, স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে আমরা সকালে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই।

তিনি আরও বলেন, ‘মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানা যাবে।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন