পল্টনে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

গে‌জেট ডেস্ক

গণতান্ত্রিক বাম জোটের ডাকা হরতালে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশব্যাপী আধাবেলার এই হরতালে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার বিকেল ৪টায় তারা দেশব্যাপী এই কর্মসূচি পালন করবে বলে জানান নেতারা।

সোমবার নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালে বেলা ১১:৪৫ মিনিটে এই ঘোষণা দেন বাম জোটের সমন্বয়ক সাইফুল হক।

তিনি বলেন, শান্তিপূর্ণ হরতালে সরকার যেভাবে হামলা করেছে, আক্রমণ করেছে, দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে আমরা তীব্র নিন্দা জানাই। আগামীকাল দেশব্যাপী সহিংসতার শিকার নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এর আগে পল্টনে বাম জোটের নেতাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হরতাল সমর্থকদের উদ্দেশ্যে পুলিশকে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে। সংঘর্ষে বাম জোটের আহত একজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন