শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

নিখোঁজ ইউপি সদস্যের লাশ মিললো ধানক্ষেতে

গে‌জেট ডেস্ক

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফরহাদ হোসেন নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে বৃহস্পতিবার(২৪ মার্চ) সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ৫০ বছরের ফরহাদ হোসেন পাতিলাপাড়ার এলাকার বাসিন্দা। তিনি বরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হন ফরহাদ হোসেন। রাতে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা।

আজ সকালে প্রতিবেশীর বাড়ির পাশের ধানক্ষেতের তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা হবে।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন