বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাজধানীতে ভবনের আগুন নিয়ন্ত্রণে

গে‌জেট ডেস্ক

রাজধানীর চকবাজারের মৌলভীবাজারে তাজমহল টাওয়ারের পাশে একটি ছয় তলা ভবনের চার তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর ৬টা ১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৫টি ইউনিট ঘটনাস্থলে যায় বলে জানান ডিউটি অফিসার রাশেদ।

তিনি জানান, চকবাজারের মৌলভীবাজারে তাজমহল টাওয়ারের পাশে একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন