বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজনের মৃত্যু

গেজেট ডেস্ক

রাজশাহীতে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ মার্চ) দুপুরের দিকে স্থানীয় গোরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়।

নিহতরা হলেন— জেলার বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মিরগঞ্জ আতারপাড়ার আকবর আলী (৬০) ও তার ভাবি পিঞ্জিরা বেগম (৫৫)।

দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এরা হলেন— নিহত আকবর আলীর স্ত্রী মিনু বেগম (৪৫), ছেলে অটোরিকশা চালক আলাল উদ্দিন (৩৪), নাতি শিহাব আলী (১৩) ও নাতনি সোহানা খাতুন (১১)।

নিহত আকবর আলীর আরেক ছেলে রহমত আলী বলেন, ভাইয়ের অটোরিকশায় করে বাবা-মাসহ পরিবারের সাত সদস্য বোনের বাড়ি নওহাটায় গিয়েছিলেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যার দিকে বাইপাস সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন তারা। খড়খড়ি বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি রাস্তার পাশে উল্টে যায়। এতে অটোরিকশার আরোহীরা আহত হন। উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বাবা ও চাচি মারা গেছেন।

দুর্ঘটনায় একই পরিবারের দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন