শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

পদ্মায় এক বন্ধুকে বাঁচাতে দুই বন্ধুর মৃত্যু

গে‌জেট ডেস্ক

রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পদ্মানদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বড়কুঠি পদ্মা গার্ডেন এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়কুঠি এলাকার মো. সারিফের ছেলে ১৪ বছরের নিরব ও মো. শাহিদের ছেলে ১৭ বছরের শাহিল। নিরব নগরীর লোকনাথ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। আর শাহিল রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী নগরের নৌ–পুলিশ ফাঁড়ির ইউনিট প্রধান ওবাইদুল হক।

তিনি জানান, শুক্রবার বড়কুঠির কাছে নদীতে গোসল করতে নামেন তারা ৮ থেকে ১০ বন্ধু। এর মধ্যে প্রথমে সাজেদ পানিতে তলিয়ে যেতে থাকেন। তাকে বাঁচাতে নিরব ও শাহিল এগিয়ে এসে সাজেদকে উদ্ধার করতে পারলেও তারা দুজন পানিতে ডুবে যান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন