নারী শ্রমিককে ধর্ষণের পর গলাকেটে হত্যা

গে‌জেট ডেস্ক

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার নোয়াপতং ইউনিয়নে পাহাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়, নোয়াপতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাহাড়ি গ্রামে মসলা বাগানে কাজ করতে যাচ্ছিলেন ওই নারী। এর মধ্যে তাঁকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, শ্রমিকেরা একা পেয়ে ওই নারীকে ধর্ষণের পর করে লাশটি পাহাড়ের খাদে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, পাহাড়ি এলাকায় ধর্ষণের পর এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন