বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাজধানীর মালিবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচ

গে‌জেট ডেস্ক

রাজধানীর মালিবাগে একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। মালিবাগের ঢামালিবাগ চৌধুরীপাড়ায় গতকাল বুধবার দিবাগত রাতে এ বিস্ফোরণ ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—হেলাল উদ্দিন, সিদ্দিকুর রহমান, নাদের আলী ও মো. নূরনবী। বিস্ফোরণের পর তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, আহত হেলাল উদ্দিনের ৮৫ শতাংশ, সিদ্দিকুর রহমানের ৫২ শতাংশ, নাদের আলীর ৪৩ শতাংশ ও মো. নূরনবীর শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। তবে, শরীরের ১২ শতাংশ দগ্ধ হওয়ায় ইউসুফ আলী নামের আরেকজনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ডা. আইউব।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন