বান্দরব‌নে ৪ ছেলেসহ গ্রাম প্রধানকে কু‌পি‌য়ে হত্যা

গে‌জেট ডেস্ক

বান্দরবানের রুমায় সামাজিক বৈঠকে কথা-কাটাকাটির জেরে পাড়া প্রধান ও তার চার ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের আবু পাড়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবু পাড়ার গ্রাম প্রধান লক্কুই ম্রো এবং তার চার ছেলে নুক্কুই ম্রো, লেং নি ম্রো, মেনু ওয়াই ম্রো ও রিং রাও ম্রো।

গালেঙ্গ্যা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো  বিষয়টি নিশ্চিত করেছেন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, ‘পাঁচ জনকে হত্যার ঘটনা আমরা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। ওই এলাকায় নেটওয়ার্কের সমস্যার কারণে তথ্য পেতেও দেরি হচ্ছে।’

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন