শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

আগামীকাল সারা দেশে সব টিকা কেন্দ্র খোলা

গেজেট ডেস্ক

আগামীকাল শুক্রবার ২৫শে ফেব্রুয়ারি সারা দেশের সকল কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টার খোলা রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বৃহস্পাতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত অতীব জরুরি এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়।

এতে আরও বলা হয়, আগামী ২৬শে ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণটিকা কার্যক্রমকে ঘিরে দেশব্যাপী বিপুল উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ভ্যাকসিনেশন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। জনমনে সৃষ্ট এই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও টিকার চাহিদা পূরণের কারণে আগামীকাল শুক্রবার ২৫শে ফেব্রুয়ারি সারা দেশের সকল কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টার খোলা রেখে এবং প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্র/ বুথ এর মাধ্যমে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন