শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিবের শ্রদ্ধা

নিজস্ব প্রতি‌বেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব গোলাম মোঃ হাসিবুল আলম।

আজ শনিবার দুপুরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন কালে বিএনসিসি ক্যাডেট কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়।পরে ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় বিএনসিসি খুলনা রেজিমেন্টের কমান্ডার লেফটেনেন্ট কর্নেল হাসান মাহমুদ, গোপালগঞ্জের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন