বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কুমিল্লায় পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

গে‌জেট ডেস্ক

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক উপপরিদর্শকের (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর আলমের বাড়ি শেরপুরে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজায় যানজট নিরসন ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম। রাতে জানতে পারি, টোলপ্লাজার অদূরে কুমিল্লামুখী লেনের রাস্তায় তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন